Total page : 1308
Published Year : November2026
Edition : 2026
Exam Year : 2028
Language : Bangla
বাংলা ১ম পত্র - সহায়ক বই (এইচএসসি ২০২৮)
HSC 2028
HSC পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ
সুপ্রিয় শিক্ষার্থী,
উচ্চমাধ্যমিক শ্রেণিতে উত্তীর্ণ হয়ে তোমরা শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করেছো। এই পর্যায়ের প্রস্তুতি কেবল HSC পরীক্ষার জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তোমার স্বপ্নের ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ। তাই, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে তোমাদের অনেকেরই কিছুটা শঙ্কা কাজ করে। উচ্চমাধ্যমিকের বিশাল সিলেবাস কীভাবে আয়ত্তে আনবে সে প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তোমাদের প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, নির্ভুল প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলন। তোমাদের এই সমস্যাগুলো বিবেচনা করে বাংলা প্রথম পত্রের এই সহায়ক বইটি প্রকাশ করেছে তোমাদের স্বপ্নপূরণের নিত্য সহযাত্রী The Royal Scientific Publication Ltd. চলো, তোমাদের প্রস্তুতিকে সহজ করতে এই বইটি আমরা কীভাবে সাজিয়েছি একবার দেখে নেওয়া যাক:
➢ বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ: প্রতিটি অধ্যায়ের শুরুতে ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত বোর্ড প্রশ্নাবলীর বিশ্লেষণ দেওয়া হয়েছে যা দেখে তুমি ধারণা পাবে HSC পরীক্ষার জন্য অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় এ অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে।
➢ প্রাথমিক আলোচনা: এ অংশে পাঠ্যবইয়ের আলোচনাকে আরও প্রাণবন্ত করে এবং জটিল ও দুর্বোধ্য বিষয়গুলোকে সহজবোধ্য করে উপস্থাপন করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো দেওয়া হয়েছে: কবিতার অর্থ বিশ্লেষণ: যা কবিতার অর্থ অনুধাবন করতে সহায়ক হবে, লেখক পরিচিতি: এ অংশটি লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যিক অবদান জানতে সাহায্য করবে, শব্দার্থ ও টীকা: প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টীকা লিপিবদ্ধ করা হয়েছে যা মূল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গল্প/প্রবন্ধ/কবিতা পর্যালোচনা: এ অংশে প্রতিটি গল্প, প্রবন্ধ বা কবিতার উৎস, পাঠের উদ্দেশ্য, সার-সংক্ষেপ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যা অধ্যায়টির বিষয়বস্তু অনুধাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ‘পাঠ্যবইয়ের জটিল পাঠ বিশ্লেষণ’ অংশে জটিল বাক্যগুলোর সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে যা তোমাদেরকে অনুধাবনমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর করতে সহায়তা করবে।
➢ বিগত বছরের HSC পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নোত্তর: প্রতিটি অধ্যায়ের বিগত বছরগুলোতে আসা সকল বোর্ডের বহুনির্বাচনি প্রশ্নোত্তর, সেরা কলেজসমূহের বাছাইকৃত প্রশ্নোত্তর, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং অতিরিক্ত গুরুত্বপূর্ণ Conceptual বহুনির্বাচনি প্রশ্নোত্তরসমূহ পূর্ণাঙ্গ বিশ্লেষণধর্মী ব্যাখ্যা, পাঠ্যবইয়ের Reference ও আলোচনার ধারাবাহিকতা অনুসারে সাজানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যার সাথে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ ‘জেনে রাখা ভালো’ সংযোজন করা হয়েছে।
➢ বিগত বছরের HSC পরীক্ষার সৃজনশীল প্রশ্নোত্তর: ২০১৬ থেকে ২০২৬ সালের HSC পরীক্ষার প্রশ্নোত্তরগুলো বিস্তারিত উত্তরসহ অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে, যেগুলো বুঝে বুঝে অনুশীলন করার মাধ্যমে HSC পরীক্ষার প্রশ্নের ধরন ও কীভাবে উত্তর করতে হবে তার ধারণা পেতে পারো।
➢ সেরা কলেজসমূহের বাছাইকৃত সৃজনশীল প্রশ্নোত্তর: শীর্ষস্থানীয় কলেজসমূহের বিগত বছরগুলোর Test পরীক্ষার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে, যাতে তুমি অধ্যায়ের সকল Concept বুঝে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং প্রচুর Practice করতে পারো।
➢ অধ্যায়ভিত্তিক এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট: তোমাদের অনুশীলনের সুবিধার্থে HSC পরীক্ষার মানবণ্টনের আলোকে প্রতিটি অধ্যায়ের শেষে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট এবং এই বইয়ের শেষে ১০টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট সংযোজন করা হয়েছে, যা তোমাকে HSC পরীক্ষার প্রশ্নের আদলে প্রস্তুতি নিতে সহায়তা করবে। আশা করছি, এই বইটি তোমাকে বাংলা প্রথম পত্রের বিষয়বস্তু সহজে বুঝে পরার পাশাপাশি HSC পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সর্বোচ্চ সহায়তা করবে।
Login with your email & password
forgot Passowrd? Reset It